বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি :ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে দণ্ড ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তিন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভারত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার কলকাতা বাগদা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস কারাভোগ করেন। দেশে ফেরত আসা তিনজন হলেন— মলি বেগম (৩৬), পিতা খোরশেদ আলম, গ্রাম পশ্চিম লক্ষ্মীপুর, থানা লক্ষ্মীপুর সদর, জেলা লক্ষ্মীপুর; মো. ইউসুফ আলী (৪৩), পিতা আব্দুল আজিজ, একই এলাকার বাসিন্দা এবং রোনা বেগম (৩২), পিতা ইউসুফ আলী, গ্রাম আলিনগর আমিন জুটমিল, থানা বাইজিদ, জেলা চট্টগ্রাম।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দালালের সহায়তায় তারা ২০২১ সালের ২১ মার্চ রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে সাজা ভোগ করেন।

আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করে। পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের বেসরকারি সংস্থার মাধ্যমে তাদের নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews