বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে শিক্ষার্থীদের চোখ পরীক্ষা ও বিনামূল্যে চশমা প্রদান কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

যশোর অফিস: দেশের পাঁচ জেলায় দুই লক্ষাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা ও চক্ষু সেবা প্রদানের কার্যক্রমের উদ্বোধন হয়েছে যশোরে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর।

সি টু লার্ন প্রোগ্রামের আওতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ও ভিশন স্প্রিং-এর যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন।

বক্তারা বলেন, চোখের সুরক্ষা অত্যন্ত জরুরি। দৃষ্টিশক্তি দুর্বল হলে নিয়মিত পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা ব্যবহার করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভিশন স্প্রিং-এর কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন, আকিজ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান ও সিভিসি’র নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম।

এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা চোখ পরীক্ষা করায় এবং প্রয়োজনীয় চশমা পাওয়ার জন্য বাছাই হয়। শিক্ষার্থীরা সহজে স্কুলে পরীক্ষা ও বিনামূল্যে চশমা পাওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews