1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে লো-পেসারে ভুগছিলেন। গত ২৪ আগষ্ট তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। ঐ দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় আমিনুর রহমান টুকুর মস্তিস্কে জটিল অপারেশন করা হয়েছে। তবে (২৯ আগস্ট) রাত ৯ টা পার হয়ে গেলেও এখনো তার জ্ঞান ফেরেনি।

আমিনুর রহমান টুকু দীর্ঘদিন সাংবাদিকতা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। ঝিনাইদহ প্রেসক্লাবের একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতি টুকু ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক ঝিনাইদহ পত্রিকার সম্পাদক ছিলেন। বর্তমান তিনি ইউএনবির জেলা প্রতিনিধি। তার সুস্থতা কামনায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবলু কুন্ড, সদস্য এন এম শাহজালাল, হাফিজুর রহমান, মেহেরুন নেছা মিনু, আব্দুর রহমান সালাফি ছাড়াও সংস্থা থেকে উপকার পাওয়া অনেক ভিকটিম অংশ নেন।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ঝিনাইদহ প্রেসক্লাবের প্রবীন সদস্য আমিনুর রহমান টুকুর রোগ মুক্তি কামনা করেছেন। অপরদিকে দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি বিমল কুমার সাহা বয়সজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার রোগমৃক্তি কামনা করেও প্রেসক্লাব নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট