বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোরে কেশবপুর আসনের সীমানা বহাল রাখার দাবিতে বিএনপি ও বণিক সোসাইটির স্মারকলিপি

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর জেলার কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং কেশবপুর বাজার বণিক সোসাইটির উদ্যোগে সংসদীয় আসন নং-৯০, যশোর-০৬ (কেশবপুর) আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে যশোর জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে প্রায় সাড়ে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আলাউদ্দিন আলা ও মো. আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও হুমায়ুন কবির সুমন, দপ্তর সম্পাদক ফারুক খান, পৌর বিএনপি সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আজিজুর রহমান, কেশবপুর বাজার বণিক সোসাইটির সভাপতি মো. মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বিশ্বাস প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ মে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করে আসন নং-৯০ পুনর্গঠনের প্রস্তাব দেন। তার দাবিতে অভয়নগর উপজেলা, মনিরামপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও কেশবপুর উপজেলার তিনটি ইউনিয়ন মিলিয়ে নতুন সীমানা গঠনের কথা বলা হয়। এর বিপরীতে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং কেশবপুর বাজার বণিক সোসাইটি বর্তমান সীমানা বহাল রাখার পক্ষে স্মারকলিপি দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews