শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কালিগঞ্জের ধুলিয়াপুর হাইস্কুলের ছাত্রী অহনা দাশের প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী অহনা দাশ গত ১২ আগষ্ট নিজ বাড়িতে সর্প দংশনে আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগষ্ট পরলোক গমন করে। এই উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতুন নাইম নাবা, ৭ম শ্রেণীর ছাত্রী ফাহিমা ফেরদৌস, সুমাইয়া আক্তার, রাবিয়া খাতুন, সাবা, ৮ম শ্রেণীর শান্তা, জাকিয়া, খাদিজা, প্রত্যাশা, ৯ম শ্রেণীর ছাত্র আমির হামজা ও ১০ম শ্রেণীর কোহেলী মল্লিক প্রমুখ। অহনার স্মরণ সভায় স্মৃতিচারন করে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক শেখ শামীম উর রহমান, সহকারী শিক্ষক শ্যামল কুমার ঘোষ, অসীমা রায়, দেবেশ কুমার ঘোষ ও প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হান। বক্তারা স্নেহময়ী শিক্ষার্থী অহনার অকাল প্রয়ানের স্মৃতিচারন করতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ৮ম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান ও শ্রীমদ ভাগবত গীতা পাঠ করে ১০ম শ্রেণীর ছাত্র সজিব কুমার ঘোষ। এছাড়া অহনার আত্নার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রমেশ কুমার ঘোষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews