শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ ড. সাইফুল ইসলাম

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

বুধবার (১৩ আগস্ট) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম-কে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যবিপ্রবি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক এবং ফলিত গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews