1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে : প্রেস সচিব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। যারা সন্দেহের বীজ বপন করছেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

আজ শুক্রবার মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, সরকার ইতিমধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করে দিয়েছে। বর্ষাকাল শেষে মানুষের মাঝে নির্বাচনী আমেজ তৈরি হবে, যা এক ধরনের আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি করবে। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ে উঠেছে এসব আত্মত্যাগের মাধ্যমে। তফসিল ঘোষণার পর প্রার্থীরা মানুষের কাছে যাবেন, কথা বলবেন, তখনই মানুষের মনে সত্যিকারের নির্বাচনী উৎসাহ তৈরি হবে। এতে সব সন্দেহ দূর হয়ে যাবে।’

তিনি জানান, নির্বাচন কমিশন ফেব্রুয়ারির নির্ধারিত সময় ধরে প্রস্তুতি নিচ্ছে এবং সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি রেখেছে। বর্ষা শেষে সারাদেশে নির্বাচন নিয়ে আলোচনা, উৎসাহ ও আগ্রহ আরও বাড়বে।

এ সময় শফিকুল আলম ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও হক আল আমীনের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, ‘আমি ছুটি পেয়ে এসেছি, পর্যায়ক্রমে আরও আট শহীদের কবর জিয়ারত করব। নতুন বাংলাদেশ গঠনে এসব শহীদের অবদান অনস্বীকার্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা বদ্ধপরিকর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট