শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি জাকির ও সাধারণ সম্পাদক জাহিদুর

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: যশোরের মণিরামপুরে রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা’র উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় দৈনিক ‘জবাবদিহি’ ও জেটিভির উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুর রহমান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১২ই মার্চ) ক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে ৭ (সাত)টি পদে নির্বাচনে নবনির্বাচিত হয়েছেন: দপ্তর সম্পাদক- বিএম সাব্বির হাসান (দৈনিক আজকের খবর), কোষাধ্যক্ষ- মোঃ আব্দুল আলিম(দৈনিক সকালের বার্তা), সাংগঠনিক সম্পাদক- এসএম ফারুকুল ইসলাম (দৈনিক দেশ বুলেটিন), প্রচার সম্পাদক- মোঃ তহিদুল ইসলাম (সোনালী নিউজ টিভি), নির্বাহী সদস্য- প্রদীপ কুমার মন্ডল (দ্যা ডেইলি ট্রাইবুনাল)।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি- এস এম তাজাম্মুল হোসেন (দৈনিক যশোর বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুলাহ আল মামুন (দৈনিক সকালবেলা), সহ-দপ্তর সম্পাদক- হুমায়ুন কবির (দৈনিক কলম কথা), সহ-কোষাধ্যক্ষ- দিপু মন্ডল (দৈনিক নতুন কাগজ), সহ-সাংগঠনিক সম্পাদক- জহুরুল ইসলাম(প্রতিদিনের কণ্ঠ), সহ-প্রচার সম্পাদক- আবু রায়হান (প্রতিদিনের কণ্ঠ), নির্বাহী সদস্য- সাজ্জাদুল ইসলাম।
দ্বি-বার্ষিক এই নির্বাচনে উপজেলা সহকারী নির্বাচন অফিসারের উপস্থিতিতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নূর ইসলাম ও সুমন চক্রবর্তী।
নির্বাচন পরিদর্শন করেন মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাফায়ত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা মহিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক রিয়াদ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সভাপতি ইবাদুল ইসলাম মনু।
রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব বিশিষ্ট সাংবাদিক নেতা সাজ্জাদ আলম খান সজল উপস্থিত থেকে ভোট গণনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, আরজেএফ নড়াইল জেলা কমিটির দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস ও নির্বাহী সদস্য সৈয়দ ওয়াহিদুল রহমান (মুকুল) সহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী এবং প্রতিষ্ঠাতা সদস্য নুর-ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য- এস এম তাজাম্মুল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য-তহিদুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সদস্য- আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সদস্য- মাবিয়া রহমান।
নির্বাচনকালে সার্বিক নিরাপত্তায় মণিরামপুর থানা পুলিশের টিম নিয়োজিত ছিল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্লাবের বৃহত্তর স্বার্থে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা সম্মিলিতভাবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews