1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

ডুমুরিয়ায় মহিলা তরমুজ চাষী বিপাশা গাইনের বাম্পার ফলনে তার মুখে হাসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা:খুলনার ডুমুরিয়ায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় এবছর আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া তরমুজ চাষের উপযোগী এবং রোগ ও পোকা-মাকড়ের আক্রমণ না হওয়ায় কৃষকরা বেশি ফলন পেয়েছেন। পাশাপাশি বাজারদর ভালো থাকায় বিপাশা গাইনের তরমুজের বাম্পার ফলনে কৃষাণীর মুখে হাসি ফুটেছে মুখে।
জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি আবাদ হয়েছে। বর্তমানে ডুমুরিয়ার বিস্তীর্ন ফসলের মাঠে শুধু তরমুজ আর তরমুজ। চাষিদের মধ্যে কেউ কেউ জমিতে পরিচর্যার কাজ করছেন। কেউ আবার তরমুজ তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া ভালো থাকায় কৃষকরা বাম্পার ফলন পেয়েছেন। এখানকার উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও সরবরাহ করা হচ্ছে।

কৃষি বিভাগের সূত্র মতে, চলতি বছর জেলায় ১২হাজার ২৫০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৬ হাজার হেক্টর বেশি। এবছর ৫লাখ ৫৫ হাজার ৯১৬ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে। কৃষকরা বেশি পরিমানে ফলন পেয়েছেন। তারা আশা করছেন খরচ বাদ দিয়ে লাভবান হতে পারবেন। ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের কৃষক তরিকুল ও ফরহাদ বলেন, আমরা গত বছরের তুলনায় এবছর বেশি ফলন পেয়েছি। বাজারদর ভালো থাকলে আশা করছি লাভবান হতে পারবো।
ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বারই কাটি গ্রামের সঞ্জিদ গানের স্ত্রী মহিলা তরমুজ চাষী বিপাশা গাইন বলেন আমি ৩৩ শতক জমিতে তরমুজ চাষের আমার খরচ হয়েছে ৭৫ হাজার টাকা, বিক্রিয় হবে ৩ লক্ষ টাকা।
আরেক কৃষক রাসেল বলেন, এবছর আবহাওয়া ভালো থাকায় গাছে কোনো রোগ বালাই হয়নি। তাই ফলন বেশি পেয়েছি। আশা করছি বাজারদর ভালো থাকবে।

শোভনা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিমা মন্ডল বলেন, এই ইউনিয়নে ২৫০ হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়েছে। আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়েছি। আর কৃষকরা খুব যত্ন সহকারে গাছের পরিচর্যা করায় সবাই ভালো ফলন পেয়েছেন। এই ফল চাষে লাভবান হওয়া যায় বলে দিন দিন এর চাষ বাড়ছে। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন খুলনার ডুমুরিয়ায় গত বছরের তুলনায় এবছর বেশি পরিমানে তরমুজের চাষ করা হয়েছে।
আবদের দিক দিয়ে লক্ষ্যমাত্রার রেকর্ড ছাড়িয়ে গেছে। অল্প সময়ে ও কম খরচে বেশি লাভবান হওয়া যায় বলে কৃষকরা তরমুজ চাষে ঝুঁকছেন। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগীতা করছি। আশা করছি তারা লাভবান হতে পারবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট