বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

কেশবপুরে সড়কের পাশের আশ্রয় নেওয়া মানুষের মঝে রাতে ত্রাণ সামগ্রী প্রদান তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধি(যশোর) : কেশবপুরে সড়কের পাশে ঘর করে আশ্রয় নেওয়া বানভাসী মানুষের পাশে রাতে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। রাতের বেলা ত্রাণ সামগ্রীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কাছে পেয়ে সড়কের পাশে রাস্তার পাশে ঘর করে আশ্রয় নেওয়া মানুষ অভিভূত হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল এলাকায় ছোট ঘরে আশ্রয় নেওয়া মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, লবণ, চিনি, তেল, মরিচ, হলুদসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। সম্প্রতি টানা বৃষ্টি ও নদ-নদীর উপচে পড়া পানিতে কেশবপুর পৌরসভাসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। পৌরসভার সাত হাজার পরিবারের

মধ্যে চার হাজার পরিবার জলাবদ্ধ হয়ে মানবেতর জীবন-যাপন করছে। জলাবদ্ধতার পানি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মানুষের বাড়িঘরে ঢুকে পড়ায় যশোর-চুকনগর সড়কের পাশে ঘর বানিয়ে আশ্রয় নিয়েছে। এইঘরে আশ্রয় নেওয়া মধ্যকুলের রমজান আলী ত্রাণ সামগ্রী পেয়ে বলেন, ভাবতেও পারিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতের বেলা এভাবে ত্রাণ নিয়ে আমাদের কাছে আসবেন।,নাসিমা খাতুন বলেন, রাতের বেলা ইউএনওকে কাছে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। তিনি আমাদের ত্রাণ দেওয়ার পাশাপাশি খোঁজখবরও নিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, জলাবদ্ধতার কারণে যশোর-চুকনগর সড়কের পাশে আশ্রয় নেওয়া ৬৭টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল জলাবদ্ধ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews