বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে চাঁদাবাজি মামলায় ‘হৃদয় গ্রুপ’-এর চার কিশোর গ্যাঙের সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকা থেকে যশোরের ডিবি পুলিশ চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাঙের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। তারা ‘হৃদয় গ্রুপের’সদস্য বলে যশোরের ডিবি পুলিশ জানিয়েছে।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার (৩ আগস্ট) গভীর রাতে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার পিটিআই স্কুলের সামনে চাঁদা দাবি করার সময় তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে এসআই কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে কাজীপাড়া, কাঠালতলা, শংকরপুর ও ষষ্ঠীতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি নির্মাণাধীন একটি ভবন থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকার মৃত হাফিজুল ইসলাম ওরফে মরার ছেলে হৃদয় ইসলাম (১৯), জাহাঙ্গীর আলমের ছেলে মনিরুল ইসলাম সাগর (২১), শেখ টুটুলের ছেলে শেখ সিফাত হোসেন (২০) ও ও জয়নালের ছেলে ইরফান হোসেন ওরফে রাজ (১৪)।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews