বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে নকল লোগো দিয়ে এলপিজি বিক্রি,করিম পেট্রোলিয়ামকে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
যশোর অফিস : নকল লোগো ব্যবহার করে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার রিফিল ও বিক্রির দায়ে যশোরের করিম পেট্রোলিয়ামকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের কারবালা রোডে করিম পেট্রোলিয়ামের বাড়ি সংলগ্ন গোডাউনে এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, করিম গ্রুপের পরিচালক এরশাদুল করিমের ছেলে ইসরাক করিম বাসার ভেতরে গোডাউনে গাড়িতে ব্যবহৃত তরল এলপিজি অবৈধভাবে গৃহস্থালী সিলিন্ডারে রিফিল করতেন। এরপর নাভানা, বসুন্ধরা, বেঙ্গল-দুবাইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নকল লোগো লাগিয়ে সেগুলো বাজারে বিক্রি করতেন।
অভিযানে ১৮টি নকল লোগো লাগানো এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৫০ ধারায় ইসরাক করিমকে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ সময় নাভানার যশোর পরিবেশক আরমান আলী টুটুল বলেন,বাজারে ৩৩ কেজির সিলিন্ডারের সরবরাহ না থাকলেও ব্যবহারের প্রমাণ মেলায় সন্দেহ হয়। অনুসন্ধানে করিম পেট্রোলিয়ামের গোডাউনে নকল ও ঝুঁকিপূর্ণ রিফিল কার্যক্রমের তথ্য মেলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews