বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রেকিং নিউজ — সংবাদ সম্মেলন করতে সহযোগিতা করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯০০ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলন করতে সহযোগিতা করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন ট্রাস্ট ব্যাংকের কর্মরত মোঃ তারেক আহমেদ চৌধুরীর। গত ০৮/০৭/২৫ তারিখে সকাল ১০:০১,ঘটিকায় সাংবাদিকের মোবাইল ফোনে কল করে ও অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় ট্রাস্ট ব্যাংকের কর্মরত মোঃ তারেক আহমেদ চৌধুরীর। সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রাণনাশের হুমকি দাতা ট্রাস্ট ব্যাংকের কর্মরত কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে যশোর কেশবপুর থানায় ২১ জুলাই ২০২৫ তারিখ অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায় প্রাণনাশের হুমকি দাতা তারেক আহমেদ চৌধুরী গোলাম রহমান চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি (১৬ নং ওয়ার্ডের)কাঠাল বাগান মহল্লায় অবস্থান করছেন ও স্থায়ী বাড়ি গোপালগঞ্জ জেলায়।

ঘটনার সূত্রপাত: খুলনার মিয়াবাগের জমিদার বাড়ির মৃত ইসমাইল হোসেনের ছেলে মিয়া বাবর হোসেন (৭৩) কে তার ভায়ের জামাই তারেক আহম্মেদ চৌধুরী মিয়া বাবর হোসেনকে অপমান অপদস্ত করে জোরপূর্বক বাড়ি থেকে মেরে ঘাড় ধাক্কা দিয়ে জমিদার বাড়ি থেকে বের করে দেয়। এবং মিয়া বাবর হোসেনর ঘরে তালা ঝুলিয়ে দখল করে রাখে। নিরুপায় হয়ে মিয়া বাবর হোসেন খুলনা সোনাডাঙা থানায় মামলা দায়ের করেন। মিয়া বাবর হোসেন শারীরিকভাবে গুরুতর অসুস্থতা থাকার কারণে তার নিকটতম আত্মীয় সাংবাদিক হাবিবুর রহমানের কাছে সহযোগিতা চাইলে তিনি তাকে অসুস্থতার সহায়তা করেন ও মিয়া বাবর হোসেনর সুবিচার পাওয়ার জন্যে পরামর্শ দেন খুলনা প্রেসক্লাবে সংবাদ সংবাদ সম্মেলন করতে। এবং তিনি সহযোগিতা করেন। বিষয়টি তারেক আহমেদ চৌধুরী জানতে পারলে ০১৭০৯-৬৪৭৮৯৩ নাম্বার দিয়ে সাংবাদিকের মোবাইল ফোনে ০৮/০৭/২৫ তারিখে সকাল ১০:০১ মিনিটে ফোন দিয়ে সাংবাদিক এবং সাংবাদিক ও তার পরিবারকে হত্যা করবে বলে অভিযোগে উল্লেখ করছেন।

সাংবাদিক হাবিবুর রহমানের ফোনে অটো কল রেকর্ড চালু থাকায় হুমকি দেওয়া কলটি রেকর্ড হয়। তথ্য সংগ্রহ করার সময় প্রাণনাসের হুমকি দেওয়া কল রেকর্ডটি আমাদের কাছে সংগ্রহীত আছে। সাংবাদিক হাবিবুর রহমানের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান লজিং মাষ্টার হিসেবে জমিদার বাড়ি প্রবেশ করে জমিদার বাড়ির মেয়েকে ফুসলিয়ে বিয়ে করে তারেক, সে পর সম্পদ লোভি, মাদক সেবি ও সন্ত্রাসী প্রকৃতির লোক সে খুলনার জমিদার বাড়ির মিয়া বাবর হোসেন নিঃসন্তান হওয়ায় তার সম্পত্তি দখল করার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করছে, মিয়া বাবর হোসেন অসুস্থ থাকায় আমার কাছে সংবাদ সম্মেলন করার জন্য সহোযোগিতা চাইলে আমি খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি করে দেই এতটুকু মাএ।

এর সম্পর্কে খুলনাতে খোঁজ খবর নিয়ে জানা যাই চলচ্চিত্র জগতের স্বনামধন্য “নায়িকা পপি” তার চাচাদের ভাগের ২ অংশ ক্রয় করে তাতেও আপত্তি এই তারেক, দীর্ঘদিন ধরে নায়িকা পপিকেও তার জায়গায় স্থাপনা করতে দিবে না এ মর্মে আদালতে মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান অভিযোগটি আমলে নেওয়া হয়েছে তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews