বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে কাঁচামাল হাটে মডেল মসজিদ নির্মাণ ডিসি-ইউএনওসহ ৮ জনকে সুপ্রিম কোর্টের শোকজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের চৌগাছা কাঁচামাল হাটের মাঝখানে মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্তে হাটের ব্যবসায়ীদের ক্ষতির অভিযোগে সচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৮ জনকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে কেন ব্যবসায়িক ক্ষতি করে সেখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে—তা জানতে চেয়েছে আদালত।
সোমবার বিচারপতি আখতার হোসেন ও ফয়সাল হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মামলা পরিচালনা করেন আইনজীবী এড. আমীর হোসেন। তিনি জানান, হাট ইজারাদার আতিকুর রহমান লেন্টু ১ কোটি ৭৭ লাখ টাকায় ইজারা নিয়ে মাত্র ৩ মাসের মাথায় হাটের মাঝখানে মসজিদ নির্মাণের সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়েন।
ব্যবসায়ীরা দাবি করেন, হাটের দক্ষিণ-পশ্চিমে চিহ্নিত স্থানে ১১০টি আড়ৎ এবং প্রায় ১৫০ জন সহযোগী ব্যবসায়ী কাজ করছেন, যাঁদের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। সেখানে মসজিদ নির্মাণ হলে অন্তত ২০০ পরিবার আর্থিক দুর্দশায় পড়বে।
ইজারাদার ও ব্যবসায়ীরা মসজিদ অন্য স্থানে সরানোর দাবি জানিয়ে বলেন, এটি শুধু একটি বাজার নয়, বরং এ অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র, যা স্থানান্তর হলে প্রায় ৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।
চৌগাছার ইউএনও ফারজানা ইসলাম জানান, আদালতের নোটিশ পেয়েছেন এবং ব্যাখ্যা পাঠানো হবে। এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews