বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোরে ‘শব্দ থিয়েটার’-এর মঞ্চে আবারও ‘শয়তান’

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: কাহলিল জিবরানের অনুপ্রেরণায় রচিত দর্শনপ্রধান নাটক ‘শয়তান’ আবারও মঞ্চে আনছে যশোরের সাংস্কৃতিক সংগঠন ‘শব্দ থিয়েটার’। দর্শকদের ব্যাপক অনুরোধে এটি সপ্তমবারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে।

১১ জুলাই, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় যশোরে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রবেশমূল্য ধরা হয়েছে ১‘শ টাকা, তবে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান, যিনি একইসঙ্গে শয়তান চরিত্রে অভিনয়ও করেছেন। শব্দ থিয়েটারের ধারাবাহিক প্রযোজনার অংশ হিসেবে এটি উপস্থাপিত হচ্ছে।

‘শয়তান’ নাটকটি মূলত শয়তান ও এক ফাদারের মধ্যকার সংলাপনির্ভর মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে মানবতার জয়গান গেয়েছে। পাশাপাশি হাজার বছরের প্রাচীন গোত্রব্যবস্থা ও সমাজে দুষ্টবুদ্ধির দ্বারা শুভবুদ্ধিসম্পন্নদের প্রতিনিয়ত বিপদগ্রস্ত করার প্রবণতার যৌক্তিক রূপায়ণ তুলে ধরা হয়েছে নাট্যরচনায়।

প্রযোজনাটিতে কিছু অভিনব নাট্য নির্মাণ ও প্রয়োগের নতুনত্বও যুক্ত করা হয়েছে, যা দর্শকের মনোগ্রাহী হবে বলে আয়োজকদের আশা।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন:

ফাদার: অরুণ মজুমদার

শয়তান: মাস্উদ জামান

গোত্রপতি: সোহেল রানা

লাউইস: পিয়াশ মণ্ডল

গরিলা: শাহিদুর রহমান

গ্রামবাসী ও আদিম মানুষ: মারুফ হোসেন, হাফছা আক্তার, তানভীর হাসান রামিম, হাসিবুর রহমান, আলমগীর হোসেন

টিকিট সংগ্রহের স্থান শীঘ্রই আয়োজকদের পক্ষ থেকে জানানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews