শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক : ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতা যখন বাড়ছে, তখন ইরানের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভল্যুশনারি গার্ডস আইআরজিসি-এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন।

ইরান ইন্টারন্যাশনাল-এর নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, খামেনিকে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের লভিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন তার প্রভাবশালী ছেলে মোস্তফা খামেনিও। এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা Pre-emptive Transfer of Authority হিসেবে দেখছেন। এর মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ন রাখা যাবে এমনকি যদি খামেনি নিহত হন সে ক্ষেত্রেও।

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশাল-এ এক বিস্ফোরক পোস্টে বলেছেন, “আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ টার্গেট। তবে আপাতত তাকে হত্যা করা হবে না। কিন্তু আমাদের ধৈর্য ঘুরিয়ে আসছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হোক।

 

সূত্র দৈনিক জনকন্ঠ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews