বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বিল থেকে সংগ্রহ করা শাকপাতা বিক্রি করে তার সংসার চলে! হতদরিদ্র শামসুর শেখ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নামঃ শামসুর শেখ! বিল থেকে সংগ্রহ করা শাকপাতা বিক্রি করে তার সংসার চলে

ইমাদুল ইসলাম, অভয়নগর : যশোর অভয়নগরের বিভিন্ন হাটে তাকে কলমি শাক বিক্রি করতে দেখি। আজ সন্ধ্যায় অভয়নগরের বাশুয়াড়ী দিঘির পাড়ের কাছাকাছি ওনার সাথে দেখা। কলমি শাক বিক্রি করে বাড়ি যাচ্ছিল লক্ষ্য করলাম উনি বেশ কিছু ভ্যান চালককে নেয়ার জন্য বলতেছিল কিন্তু কেউ তাকে ভ্যানে নিতে চাচ্ছিল না। বিষয়টা দোখে খুব খারাপ লাগছিল ভ্যান চালকরা মনে করছিল উনি হয়তো টাকা দিবে না।

পরে উনার সাথে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ কথা বললাম নাম জিজ্ঞাসা করলে বললো শামসুর শেখ বাসা ৭ নং শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামে। তার স্ত্রী আর এক ছেলে এক মেয়ে ছিল কিন্তু ছেলেটা মারা গেছে এবং মেয়েটার বিয়ে দিয়েছে। নিজের জায়গা জমি নেই বর্তমান সে এবং তার বৃদ্ধ স্ত্রী অন্যের জায়গায় বসবাস করে বিল থেকে শাকপাতা সংগ্রহ করে বিক্রি করে। এভাবেই তার জীবন চলছে।
পরে আমি নিজে থেকে একটা ভ্যান ডেকে উনাকে উঠিয়ে দিলাম। যাইহোক হিদিয়া গ্রামের বিত্তশালীদের ওনার পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

অভয়গনর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি ও সমাজ সেবা অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি। এই গরীব মানুষটিকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews