শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মণিরামপুর উপজেলা বিএনপি নির্বাচনে একতাবদ্ধ থাকবে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলাতে বিএনপির রাজনৈতিক ইতিহাসে এক স্বরনীয় মুহুর্তে হাস্যউজ্জল ফ্রেমে ক্যামেরাবন্দী হলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন ও যশোর জেলা বিএনপির সদস্য মোঃ মুছা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির একক মনোনীত প্রার্থীর পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করার সমার্থনে সংহতি প্রকাশের আনন্দঘন মুহূর্তে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম সহ বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদলের পৌর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১৬ই জুন রাতে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের ব্যাক্তগত কার্যালয়ে মণিরামপুর উপজেলা বিএনপির দুই(ইকবাল-মুছা) অংশের নেতাকর্মীদের সামনেই হাতে হাত দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনী কেন্দ্রীয় নির্দেশনায় ঐক্যবদ্ধ হলো মণিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সেন্ট্রাল বিএনপির কাছে যোগ্য প্রার্থী হিসাবে যেই মনোনয়ন পাক তারই হয়ে নির্বাচনী প্রচারনা করা হবে বলে জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
পাশাপাশি অবস্থানে যশোর – ৫ (মণিরামপুর) এ আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানিয়েছেন প্রত্যাশা থাকবে! তবে কেন্দ্রীয় নির্দেশনার বাইরে না যেয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর হয়ে মাঠে থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews