শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোর চৌগাছায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ আটক ২ জন

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর মাদকবিরোধী বিশেষ অভিযানে চোলাইমদ ও গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

যশোর চৌগাছা থানাধীন (১৬ জুন ২০২৫) তারিখে পুড়াপাড়া খালপাড়া এলাকা ও বড়খানপুর মন্ডলপাড়া এলাকা থেকে ১০ লিটার চোলাই মদ ও (৫০ গ্রাম) গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক আসামিরা হলেন মোঃ আক্তার হোসেন (৪৪), পিতা- মোঃ লনু মিয়া , মাতা – মোছা: আনিচা বেগম, সাং-পুড়াপাড়া খালপাড়া, ডাকঘর: সুখপুকুরিয়া-৭৪১০ ওয়ার্ড নং-০৩, থানা- চৌগাছা, জেলা- যশোর ও মোঃ মিলন হোসেন (৪২), পিতা- মোঃ ওমর আলী মন্ডল, মাতা – মোছা: সফুরা বেগম, সাং-বড়খানপুর মন্ডলপাড়া, থানা- চৌগাছা, জেলা- যশোর।

উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে আসামী মোঃ আক্তার হোসেন (৪৪) এর বিরুদ্ধে যশোর চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। আটক দুই আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোছাঃ তাসমিন জাহান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী মোঃ মিলন হোসেন (৪২) কে (৭ সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও (২৯০০/- দুই হাজার নয়শত) টাকা অর্থদণ্ড আরোপ করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews