বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বেনাপোল ইমিগ্রেশনে আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৮০৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: ‘পাসপোর্ট যাত্রী বেশে’ ভারতে চিকিৎসা নিতে গিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার পাসর্পোট নম্বর-B00073948), পিতাঃ মৃতঃ মইনদ্দিন গ্রামঃ বিনাপানি গার্স স্কুল রোড পোস্টঃ গোপালগঞ্জ সদর থানা, জেলা গোপালগঞ্জ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি গোপালগঞ্জ জেলা আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম পাসপোর্ট যাত্রী বেশে ভারতে যাবে। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেয়া হয়। পরবর্তীতে সকাল ১১ টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই এর পরে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান,
তার নামে একাধিক মামলা রয়েছে। মামলা নম্বর-৫২, তারিখ ২০/০৯/২০২৪ যাত্রাবাড়ী থানা, মামলার ধারা-৩০২/১১৪/১০৯ পেনাল কোড ১৮৬০ এজাহার নামীয় আসামী। গোপালগঞ্জ সদর থানা মামলা নম্বর-২৪ তারিখ- ১৭/০৯/২০২৪ ধারা- ১৪৭/১৪৮/ ১৪৯/৩৩১/৩০২/১০৯/১০৪।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আটক আসামী আজমকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews