শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণ

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোরের ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে শহরের ভৈরব নদের দড়াটানা অংশে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
অবমুক্তকৃত পোনার মধ্যে ছিল রুই, বাটা, সিলভার, জাপানি মৃনাল কাপ ও তেলাপিয়া মাছ। জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুব দলের আহ্বায়ক আনছারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হেলাল মামুন তুষার, আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম আসাদ, শাহ আলম, আসলাম শেখ, বিদ্যুৎ কুমার বিশ্বাস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews