রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে রাতে চুরি ঠেকাতে পাহারায় নির্ঘুম এলাকাবাসী যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৫ লাখ ২৬ হাজার টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক মণিরামপুরে কবিরাজীর আড়ালে জাল নোটের কারখানা,গ্রেফতার ২ ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ২ নিহত, আহত ১ মহেশপুরে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপজেলা কমিটি গঠন: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ঐক্যের অঙ্গীকার। জামিনে বেরিয়েই ফের বেপরোয়া ইমরান, মাদক কারবারে সক্রিয় থাকার অভিযোগ পূর্ব শত্রুাতাকে কেন্দ্র করে শ্যামনরে সংঘর্ষ আহত-২ থানায় অভিযোগ শিক্ষকদের নিয়মিত প্রস্তুতি নিয়ে ক্লাসে আসার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি শিকারপুর সীমান্তে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৫ লাখ ২৬ হাজার টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

তারিখ: ২৯ আগস্ট ২০২৬, শনিবার নিজস্ব প্রতিবেদক : যশোর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

শনিবার ৪৯ বিজিবির বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আটকৃত মালামাল:মাদক: ভারতীয় গাঁজা ২০ কেজি,পোশাক ও গৃহসামগ্রী:শাড়ী ৩৫টি, কম্বল ০২টি,খাদ্যদ্রব্য:ফুসকা ২৮ প্যাকেট, জিরা ২.৫ কেজি, কিসমিস ১.৫ কেজি, সনপাপড়ি ০৩ প্যাকেট,অন্যান্য: কসমেটিক্স সামগ্রী ১৭৯টি।

আটককৃত সকল মালামালের আনুমানিক মূল্য ৫,২৬,০০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানী পাচার চক্র আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বিশেষ পরিকল্পনা অনুযায়ী অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আমরা মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছি। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।”

আটককৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews