
স্টাফ রিপোর্টার মোঃ হামিদুজ্জামান জলিল: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জোরদার করা এবং সত্য প্রকাশে সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার প্রত্যয় নিয়ে ঝিনাইদহের মহেশপুরে খুলনা বিভাগীয় প্রেসক্লাব মহেশপুর উপজেলা শাখার আলোচনা সভা ও আংশিক কমিটি অনুমোদন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আগামী ২ বছর মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার প্রতিনিধি মোঃ রেদোয়ানুল ইসলাম রিপন সভাপতি এবং দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ ওহেদ আলী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ রেদোয়ানুল ইসলাম রিপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ওহেদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিল। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার ও দায়বদ্ধতা। মফস্বল সাংবাদিকতার নানা প্রতিকূলতা পেরিয়ে আমাদের বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। খুলনা বিভাগীয় প্রেসক্লাব সবসময় অপসাংবাদিকতা রোধে ও বস্তুনিষ্ঠ সংবাদের পক্ষে আপসহীন ভূমিকা পালন করে আসছে। নবগঠিত এই কমিটি মহেশপুরের সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও সমাজের অনিয়ম-দুর্নীতি সাহসিকতার সঙ্গে তুলে ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান সিদ্দিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে সহ-
সাংগঠনিক সম্পাদক এস’কে কাদের উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফাওজুর রহমান সাবিত এবং সদস্য রিপন শেখ। অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য গঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়:
সভাপতি মো.রেদোয়ানুল ইসলাম রিপন জাতীয় দৈনিক অভয়নগর সিনিয়র সহ-
সভাপতি মোঃ হাসান আলীদৈনিক প্রতিদিনের কণ্ঠ,সহ-সভাপতিনুর মোহাম্মদসন্ধানে তালাশ টিম সাধারণ সম্পাদক মো.ওহেদ আলী দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ রাবেয়া খাতুন দৈনিক আজকের খবর,সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন দৈনিক ইনসাফের চোখ,দপ্তর সম্পাদক সঞ্জিত কুমার দৈনিক বাংলার প্রতিচ্ছবি,
কোষাধ্যক্ষ সেলিম রেজা দৈনিক ইনসাফের চোখ,প্রচার সম্পাদক মমিনুর রহমান সন্ধানে তালাশ টিম,নির্বাহী সদস্য এনামুল হক দৈনিক ইনসাফের চোখ,নির্বাহী সদস্য গাজী সালাউদ্দীন দৈনিক আজকের খবর,নির্বাহী সদস্য ডা: সাইফুদ্দীন,নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।