শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে গভীর রাতেও বিদ্যুৎহীন ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ড, চরম ভোগান্তিতে পৌরবাসী ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালন, এম এম কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ মণিরামপুরে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ ৫ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কঠোর অবস্থানে মণিরামপুর উপজেলা প্রশাসন! জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল যবিপ্রবিতে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর ভাঙচুর, বহাল গাড়িচালক সাহেব আলী খাজুরা পুলিশ ক্যাম্পের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন বিশেষ প্রতিনিধি:মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত এবং বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ, শিক্ষা ও মহান চরিত্র অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবী (সা.) তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে ন্যায়, সাম্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ব এবং মানুষের কল্যাণের শিক্ষা দিয়ে গেছেন। বর্তমান সময়ে তাঁর আদর্শ ও শিক্ষা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করা অত্যন্ত জরুরী।তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বুধবার(২৬ আগষ্ট) সকাল ১০ টায় শ্যামনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে মাষ্টার মোঃ সিরাজুল ইসলাম হেলাল এর সভাপতিত্বে মাওলানা বেলাল হোসেনের পরিচালনায়,মোঃ রফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে র‍্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রাসুল প্রেমিকরা।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের সামনে থেকে শত শত রসুল প্রেমিকের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিটি শ্যামনগর পৌরসভা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠান করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সামছুদ্দীন।বাদ আছর থেকে হায়বাতপুর শেখ পাড়া জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)উপলক্ষে জশনে জুলস,মিলাদ ও আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শেখ জুলফিকার হোনের সভাপতিত্বে প্রধান বক্তা সিহাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, বসন্তপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিবে হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ আাজমাল হোসাইন,নকিপুর জমিদার বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব,মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews