বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ ৫ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কঠোর অবস্থানে মণিরামপুর উপজেলা প্রশাসন! জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল যবিপ্রবিতে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর ভাঙচুর, বহাল গাড়িচালক সাহেব আলী খাজুরা পুলিশ ক্যাম্পের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা ও দুর্গন্ধ: পানি নিষ্কাশনে দ্রুত পদক্ষেপের আশ্বাস ভেড়ামারায় ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু: ৩ সন্তানকে নিয়ে চরম দিশেহারা পরিবার দাদির সঙ্গে বেড়াতে না নেওয়ায় অভিমানে স্কুলছাত্রীর মৃত্যু

ভেড়ামারায় ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু: ৩ সন্তানকে নিয়ে চরম দিশেহারা পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া:কুষ্টিয়ার ভেড়ামারায় সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলেফ (৩৭) নামে এক প্রান্তিক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ০৬/২০ মিনিটের সময় উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেফ ওই এলাকার আলী আকবরের ছেলে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আলেফ অত্যন্ত দরিদ্র ও ভূমিহীন ছিলেন। অন্যের জমি লিজ নিয়ে সবজির চারা উৎপাদন এবং তা স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে কোনো মতে সংসার চালাতেন তিনি। প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে ৬টার দিকে তিনি নিজের নার্সারিতে চারাগাছে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​আলেফের এই আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছাড়া পরিবারে আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিনটি ছোট্ট সন্তান রেখে গেছেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে সন্তানদের লেখাপড়া ও দুবেলা দুমুঠো ভাত জোটানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে স্বজনেরা।
​স্থানীয় বাসিন্দারা জানান, কঠোর পরিশ্রম করে পরিবারটি আগলে রেখেছিলেন আলেফ। তাঁর মৃত্যুতে পরিবারটি আজ পুরোপুরি অসহায়। এ অবস্থায় নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews