রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে স্কুল পড়ুয়া কন্যাকে অপহরণকারী উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ইয়াসিন আরাফাত (২১) কতৃক পুনরায় অপহরণ করে সে ঘটনা ধামাচাপা দিতে এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪আগষ্ট) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান(৪১) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
হাবিবুর রহমান বলেন, রুদ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ইয়াসিন আরাফাত বখাটে নেশাগ্রস্ত দুর্ধর্ষ স্বভাবের সে গত ৭ই মে ২০২৬ তারিখে আমার নাবালক কন্যা হাবিবা খাতুন(১৬) কে তার বন্ধুদের সহায়তায় অপহরণ করে। সে ঘটনায় আমি বাদী হয়ে তার নামে শ্যামনগর থানায় অপহরণ মামলা দায়ের করি। থানা পুলিশের সহায়তায় আমার মেয়েটা উদ্ধার হয়। সে মামলা এখনো চলমান আছে। এমতাবস্থায় পুনরায় গত ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বাড়ির বাইরে গেলে আর ফিরে আসেনি রাত্র গভীর হলেও খোজাখুজি করে না পেয়ে শ্যামনগর থানায় নিখোঁজ জি,ডি করি। এরপর স্থানীয় হাফিজুর ও স্বপন সহ অনেকেই দেখেছে যে আমার মেয়েকে ইয়াসিন আরাফাত নিয়ে গেছে।
এদিকে ইয়াসিন আরাফাতের ছোট চাচা মোজাম্মেল গাজী ওরফে ডিপজল(৩১) ও গফফার গাজী(৪০) সে রাত্রেই ইয়াসিন আরাফাতদের বাড়ি ভাংচুর করে, যা স্থানীয় অনেকেই দেখেছে। এর একদিন পর তারা সেঘটনায় আমাকে ও আমার পরিবারের অন্য সদস্যদের অভিযুক্ত করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পুর্ন মিথ্যা। অপহরণের ঘটনাকে ধামাচাপা দিতে এই মিথ্যা ঘটনার দায় আমাদের উপর চাপিয়ে মামলা দেয়ার পাইতারা চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অপহরণের ঘটনা ধামাচাপা না পড়ে আমাদের নামে মিথ্যা মামলা না হয়। পাশাপাশি আমি যাতে দ্রুত আমার নাবালক কন্যাকে ফিরে পাই সে ব্যাবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews