রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে স্পোর্টস, কালচারাল উইক ও ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন যশোরে পেরেক আল আমিন হত্যা মামলায় ‘ব্ল্যাক আলামিন’ আটক যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত গদখালী রেলস্টেশন সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আলোচনা সভা যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইট শিল্প রক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তির বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত ‎আবেগঘন মুহূর্তে মণিরামপুর উপজেলা বিএনপির গুরু-শিষ্য, রাজপথে সংঘবদ্ধের ইঙ্গিত!

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

যশোর অফিস: আজ ২২ আগস্ট ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৪টি শাড়ী, ১.৫ কেজি জিরা, ২৩ কেজি ফুসকা, ৬২৯৫টি ঔষধ, ১৪টি চকলেট ও ১২৭টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯,৮২,২৩০/-(নয় লক্ষ বিরাশি হাজার দুইশত ত্রিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews