শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল যশোরে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চলাচলে অক্ষম রবিউল ও জাহিদাকে আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইলচেয়ার উপহার এনপিজেএ বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ ফরিদপুরের শ্রেষ্ঠ এসআই ভাঙ্গা থানার মিজানুর রহমান শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা কেশবপুরের বায়শা শ্রীরামপুর মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যশোর অফিস: আজ ২০ আগস্ট ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৮১টি শাড়ী, ০৫টি শাল চাদর, ১.৫ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ১৮০০৪টি ঔষধ, ৮৪০টি চকলেট ও ৬৩৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১২,৭৯,৯০০ (বারো লক্ষ ঊনআশি হাজার নয়শত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews