রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিভিন্ন সমস্যাগ্রস্ত মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
অনুষ্ঠানে দুই হাত অচল পলাশ হোসেনকে ১০ হাজার টাকা, মসজিদ নির্মাণের জন্য জাহান আলীকে ১০ হাজার টাকা, কন্যার বিয়ের জন্য পারভিনাকে ৫ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আব্দুর রহিমকে ৩ হাজার টাকা এবং স্বামী পরিত্যক্ত আফরোজা বেগমকে ঘর নির্মাণের জন্য ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মো. বাহারুল ইসলাম, প্রভাষক শামিম হোসেন, সুধীজন মাওলানা আবু তালহা, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, কোষাধ্যক্ষ আবু জাকারিয়া এবং সদস্য ইনামুল হক, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইমরান হোসেন, আছমতউল্লা, মাহামুদ হাসান, মনিরুল ইসলাম ও রিয়াজুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মো. কামাল হোসেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews