বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে অসহায় তবিউরের বাড়িতে টিউবওয়েল স্থাপন করল আল মামুন ফাউন্ডেশন

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মাথাভাঙা গ্রামের বাসিন্দা হতদরিদ্র তবিউর রহমান (৬০)। দীর্ঘদিন দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করতে করতে একপর্যায়ে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাচলের ক্ষমতা হারান তিনি। নিঃসন্তান এই দম্পতির জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। স্ত্রী কুটে বেগমও মানসিকভাবে অসুস্থ। সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে তিনি অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালিয়ে আসছেন।

পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে একটি মাটির ঘর নির্মাণ করলেও আর্থিক অসচ্ছলতার কারণে বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করতে পারেননি তবিউর রহমান। ফলে প্রতিদিন দূর-দূরান্ত থেকে কষ্ট করে পানি সংগ্রহ করে আনতে হতো তার স্ত্রীকে।

তাদের এই মানবেতর জীবনযাত্রার খবর পেয়ে পাশে দাঁড়ায় আল মামুন ফাউন্ডেশন। খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তবিউর রহমানের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

সোমবার টিউবওয়েল স্থাপনের কাজ পরিদর্শন এবং তবিউর রহমানের খোঁজখবর নিতে তার বাড়িতে যান যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আল মামুন ফাউন্ডেশন মানবিক সেবার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, সদস্য মামুন হোসেন, আবু হুরাইরা সমুসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

স্থানীয়রা আল মামুন ফাউন্ডেশন ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, টিউবওয়েলটি স্থাপনের মাধ্যমে তবিউর রহমান ও তার পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews