সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর ডিবির অভিযানে ১০ পিস ইয়াবাসহ ২ জন আটক কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা। ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দশর্মিনা পরিবহনের বাস, আহত অন্তত ১৫–২০ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০৮ পরিবারকে সরকারি অনুদান জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডের আবেদন নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি ১৭ বছরের রাজনৈতিক নির্যাতন ও অগ্নিপরীক্ষা পেরিয়ে যেভাবে জনআস্থার প্রতীক কামরুজ্জামান আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ যশোরে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দশর্মিনা পরিবহনের বাস, আহত অন্তত ১৫–২০

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দশর্মিনা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন।
রোববার ২ আগস্ট বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি চুমুরদী এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
বাসের এক যাত্রী অভিযোগ করে বলেন, “প্রবল বৃষ্টির মধ্যেও চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।”
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন এবং বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের বের করে আনেন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews