বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক যশোর ৩০ জুলাই ২০২৬: জেলা গোয়েন্দা শাখা ডিবি, যশোরোর একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৩০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ডিবি যশোরের এসআই নিঃ শিবু মন্ডলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গত ৩০/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ১৮:৫০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন হামিদপুর এলাকায় অভিযান চালায়। নড়াইল টু যশোরগামী পাকা রাস্তার উপর জনৈক সঞ্জিতের চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকা টু যশোরগামী “নড়াইল এক্সপ্রেস লিমিটেড” এর একটি বাস তল্লাশি করা হয়।

এসময় বাসের মধ্য থেকে মোঃ সোহাগ হোসেন (৩৫) এর কাছে থাকা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম ও ঠিকানা:নাম মোঃ সোহাগ হোসেন, বয়স ৩৫ বছর পিতা: মোঃ মহসীন খাঁ মাতা: মোছাঃ মর্জিনা খাতুন ঠিকানা: গ্রাম- পতেঙ্গালী, ইউনিয়ন- আরবপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ ৩১/০৭/২০২৬ খ্রি. তারিখে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, মাদক নির্মূলে জেলায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews