বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা জার্নালিস্ট ফেডারেশনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি গোপালগঞ্জের সব সাংবাদিককে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপালগঞ্জ পুরাতন স্টেডিয়ামের তৃতীয় তলায় সংগঠনটির কার্যালয়ের উদ্বোধন করেন ডা. কে এম বাবর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জার্নালিস্ট ফেডারেশনের সভাপতি মো. আজিজুর রহমান রনি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। একটি ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গণতন্ত্র, সুশাসন এবং উন্নয়নের সহায়ক শক্তি। সাংবাদিকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে তিনি সবসময় কাজ করবেন বলেও জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোজাম্মেল হক মুন্না, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম জিয়াউল কবির বিপ্লবসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডি ক্রাইম নিউজের সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন,সাংবাদিক ফরিদ আহমেদ, সাংবাদিক সোহাগ শিকদার, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীজন।
অনুষ্ঠিতে বক্তারা বলেন, নতুন এই কার্যালয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনা, মতবিনিময় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে সংগঠনের সার্বিক সফলতা ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews