বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বাপা যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

তিন মাসের মধ্যে জেলা সম্মেলনের সিদ্ধান্ত, প্রস্তুতি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক যশোর: বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, যশোর জেলা কমিটির সাধারণ সভা গত শনিবার ২৫ জুলাই ২০২৬ বিকাল ৪টায় শহরের ভোলাট্যাংক রোডস্থ আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং বাপা যশোর জেলা কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাপা যশোর জেলা কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় যশোর জেলার পরিবেশগত নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল নদী-খাল-বিল রক্ষা, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, কৃষি ও ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, নগরায়ন এবং পরিবেশ সংরক্ষণে বাপার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।

বিশেষভাবে যশোর শহরের জলাবদ্ধতা, হামিদপুর ময়লা ডাম্পিং স্টেশন, ক্ষণিকা পিকনিক স্পট, পৌর পার্কের পুকুর, ভোলাট্যাংক পুকুর, পণ্ডিতপুকুর ও লালদীঘি সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ পাভেল চৌধুরী, অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, অধ্যাপক গোপীকান্ত সরকার অব, উজ্জ্বল কুমার বালা, আখতার জাহান ঝর্ণা, জুলফিকার আব্দুল্লাহ, মুক্তার আলী, শাহজাহান নান্নু, প্রদীপ দাস, মাসুদুজ্জামান টিটো, অহিদুজ্জামান এবং অধ্যাপক মুক্তার আলী প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন মাসের মধ্যে বাপা, যশোর জেলা কমিটির জেলা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলন আয়োজনের জন্য ১৩ সদস্যের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক:খন্দকার আজিজুল হক মনি যুগ্ম আহ্বায়ক:অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, শেখ রাকিবুল ইসলাম নয়ন, সদস্যবৃন্দ: অধ্যক্ষ পাভেল চৌধুরী, ডা. আহসান হাবিব, অধ্যাপক গোপীকান্ত সরকার অব, আখতার জাহান ঝর্ণা, অধ্যাপক এম এ গফুর, শফিকুল ইসলাম, মোস্তাক মোরশেদ, রায়হান উদ্দিন রাসেল, সাইফুদ্দিন আহমেদ, অধ্যাপক মুক্তার হোসেন, উজ্জ্বল কুমার বালা।

সভাপতির সমাপনী বক্তব্যে খন্দকার আজিজুল হক মনি মুক্তেশ্বরী নদী ও বিল হরিনা বাঁচাও আন্দোলনে সহযোগিতার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে তিনি যশোরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, সহকারী কমিশনার ভূমি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি কর্তৃপক্ষ, বাপার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আন্দোলনের সহযোদ্ধা, ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভা সঞ্চালনা করেন বাপা জাতীয় পরিষদের সদস্য এবং মুক্তেশ্বরী নদী ও বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews