বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ ১ জন আটক, ৪৯ বিজিবির সফল অভিযান

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র সফলতা

নিজস্ব প্রতিবেদক যশোর, ২৬ জুলাই ২০২৬: যশোর-নড়াইল মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৪১ লাখ ৩ হাজার ১৭৫ টাকা মূল্যের স্বর্ণসহ ১ জন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি।

বিজিবি জানায়, আজ রোববার ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল নীলগঞ্জ ব্রীজ এলাকায় তল্লাশি চালায়। এসময় ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়া এক ব্যক্তির দেহ তল্লাশি করে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৮০ গ্রাম ওজনের ৪টি পূর্ণ এবং ১টি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সুমন মন্ডল ৪০। পিতা প্রাণনাথ মন্ডল। বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার কুতুবপুর ইউনিয়নের ইসলামিয়া বাজার, পাগলা গ্রামে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, স্বর্ণের বার ৪.৫টি, ওজন ৬৮০ গ্রাম, বাজার মূল্য ১,৪০,৯৯,৮০০ টাকা,মোবাইল ফোন ১টি, মূল্য ২৫,০ টাকা
হাত ঘড়ি ১টি, মূল্য ৫০০ টাকা,নগদ টাকা ৭,৮৭৫ টাকা,সর্বমোট সিজার মূল্য ১,৪১,৩,১৭৫ টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন মন্ডল স্বীকার করেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিলেন।

পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসি বলেন, “স্বর্ণ চোরাচালান এই অঞ্চলে এখন একটি ব্যাধিতে পরিণত হয়েছে। অনেকেই এটিকে পেশা হিসেবে বেছে নিয়ে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে নিজের জীবন বিপন্ন করছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় আজকের এই সাফল্য।”

বিজিবি আরও জানায়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় স্বর্ণসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews