রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

গাজী নজরুল এমপি’র অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃটানা চতুর্থ দিনের মতো গাজী নজরুল ইসলাম এমপি’র অপসারণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫জুলাই) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা সদরে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল বাবলাতলা মোড় হয়ে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এম,এম প্লাজার সামনের সড়কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আজিজুল ইসলাম, অ্যাডভোকেট শফিউল আযম শফি, প্রবীণ রাজনৈতিক জিন্নাত আলী গাজী, মহাইমিনুল ইসলাম, গোলাম মোস্তফা, আব্দুস সালাম সহ শত শত স্থানীয় জনসাধারণের উপস্থিত ছিলেন। বক্তরা বলেন গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডে গোটা শ্যামনগরবাসী লজ্জিত। তার এই পাপের দায়ভার থেকে শ্যামনগরবাসীকে মুক্তি দিতে এখনি তার পদত্যাগ করা উচিৎ। আমরা মাননীয় স্পিকারের কাছে দাবী জানাই অনতিবিলম্বে গাজী নজরুলকে সংসদ থেকে অপসারণ চাই। যাতে পবিত্র সংসদ সহ শ্যামনগর বাসী কলংক মুক্ত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews