বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোর সদর হাসপাতালে রোগীদের জন্য ফ্যান, হুইলচেয়ার-ট্রলি ও বিভিন্ন সহায়তা বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর সদর হাসপাতালের রোগীদের জন্য ফ্যান, হুইলচেয়ার, ট্রলি, পল্লী উদ্যোক্তা ঋণ, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী, নগদ অর্থ সহায়তা এবং শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও মানসম্মত করতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ হস্তান্তর করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী প্রদান, নির্বাচিত উপকারভোগীদের মাঝে পল্লী উদ্যোক্তা ঋণ ও নগদ অর্থ সহায়তা এবং উপস্থিতদের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, জনসেবার মানোন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। হাসপাতালের রোগীদের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং শিক্ষা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদানের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, হাসপাতাল কর্তৃপক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews