শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনিরামপুর কুচলিয়ায় ঘের থেকে দিনে দুপুরে মাছ স্যালো নৌকা মালামাল লুট থানায় অভিযোগ ষড়যন্ত্রমূলক প্রশ্নবোধক মামলায় যশোর জিলা স্কুলের চার ছাত্রের শিক্ষাজীবন ধ্বংসের পথে যশোর সদর হাসপাতালে রোগীদের জন্য ফ্যান, হুইলচেয়ার-ট্রলি ও বিভিন্ন সহায়তা বিতরণ ডুমুরিয়ার খর্নিয়া ডোমরা বিলে জলাবদ্ধতার চরম ঝুঁকি, প্লাবিত হতে পারে হাজারো একর ঘের ও এলাকা ছেলের এক্সিডেন্ট বলে সাংবাদিকের কাছ থেকে নগদে টাকা হাতিয়ে নিলো চক্র নড়াইলের নড়াগাতীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন মণিরামপুর তথ্য ভান্ডারঃ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির নিয়োগে ১ম দিনে আবেদনের হিড়িক! ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি, নির্যাতনের ভিডিও পাঠিয়ে আদায় ৬৫ লাখ টাকা! শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন

ছেলের এক্সিডেন্ট বলে সাংবাদিকের কাছ থেকে নগদে টাকা হাতিয়ে নিলো চক্র

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ছেলের সড়ক দুর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে প্রতারক চক্র সাংবাদিকের কাছ থেকে নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভুক্তভোগী মাগুরা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বেসিক নিউজ ২৪ এর সম্পাদক আকরাম হোসেন ইকরাম।

তিনি জানান, বৃহস্পতিবার ২৩ জুলাই মাগরিবের নামাজের পর তার মোবাইলে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন আসে। ফোনে বলা হয়, “আপনার ছেলে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে। রাস্তার লোকজন তাকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে এসেছে। আমি ডা. রাকিব বলছি। এখনই দুই ব্যাগ রক্ত লাগবে।”

একই সময় কলার ব্লাড ব্যাংকের জন্য নগদ নম্বর 01983-696246 দেয়। আতঙ্কিত হয়ে ইকরাম ওই নম্বরে প্রথমে ৩৫০ টাকা পাঠান। এর কিছুক্ষণ পর আবার ফোন করে ইনজেকশনের জন্য ১০০০ টাকা দাবি করা হয়। তিনিও সেই টাকা পাঠান।

পরে বিষয়টি সন্দেহ হলে তিনি মাগুরা প্রেসক্লাবের সাংবাদিক ও বাল্যবন্ধু খায়রুল ইসলাম সবুজের সঙ্গে যোগাযোগ করেন। সবুজ মাইক্রোবাস থামিয়ে ওই নম্বরে ফোন দিয়ে নিশ্চিত হন এটি প্রতারক চক্র।

এ বিষয়ে মাগুরা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাহেব আলী বলেন, “ইকরাম ভাই সন্ধ্যা ৭টার দিকে আমাকে ফোন করে বলেন, ভাই আমার সর্বনাশ হয়ে গেছে। পরে সবুজ ভাই বিষয়টি যাচাই করে জানান এরা প্রতারক। আমরা এখন থানায় জিডি করতে যাচ্ছি।”

প্রতারক চক্র দুটি নম্বর ব্যবহার করেছে বলে জানা গেছে: 01983-696846 এবং 01937-425983। ভুক্তভোগী পরিবার দ্রুত এই নম্বরগুলোর বিস্তারিত তথ্য বের করে আইনগত ব্যবস্থা নিতে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা চেয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে পুলিশ সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দুর্ঘটনার খবর পেলে প্রথমে স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews