বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর বোর্ডে এইচএসসি: চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ৮৩৮, বহিষ্কার ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: চলতি বছরের এইচএসসি পরীক্ষার অংশ হিসেবে বৃহস্পতিবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চারটি বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ৮৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ভূগোল তত্ত্বীয় প্রথম পত্র (বিষয় কোড-১২৫) পরীক্ষায় ২৪০টি কেন্দ্রের মধ্যে ২১১টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ২৯ হাজার ২০১ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৮৩৪ জন অনুপস্থিত থাকে। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে যশোরের মণিরামপুর উপজেলার কেন্দ্র নং-৩১৩ থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
অন্যদিকে, বিকালে অনুষ্ঠিত উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় প্রথম পত্র (১২৮), আরবি প্রথম পত্র (১৩৩) ও পালি প্রথম পত্র (১৩৯) পরীক্ষায় ২৪০টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে মোট ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন অংশ নেয়। এ তিন বিষয়ে অনুপস্থিত ছিল ৪ জন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews