সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রাথমিক বৃত্তি পেল ১ হাজার ৫৪৫ শিক্ষার্থী, ট্যালেন্টপুলে ৬২২ শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত মহাসড়কের ২’শ মিটার রাস্তায় ৫০ টি গর্ত,ঢালায় উঠে বেরিয়ে পড়েছে রড! যশোর জেলা স্কুলের শিক্ষার্থী ইরফানের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন মণিরামপুরে প্রত্যয় ও নবজীবন এনজিও’র নামে অর্থ কেলেঙ্কারি! নিখোঁজ প্রশান্ত ও সনজিৎ লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত অন্তত ২০; বাসে আগুন, মহাসড়কে যান চলাচল বন্ধ যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১ যশোর বোর্ডে এইচএসসি আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ২,৫৯৩, বহিষ্কার ২ শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করতে হবে-এ্যাড. আতিকুর রহমান

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মুন্সী হাবিবুল্লাহ (স্টাফ রিপোর্টার):তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি, প্রতিপাদ্যে মাগুরার শালিখায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬। রবিবার (১২ জুলাই) শালিখা উপজেলা হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী, শ্রেষ্ঠ সেবা দানকারী প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এম সাব্বির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমন নেছা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিসুর রহমান মিল্টন, জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াত নেতা নায়েব আলী বিশ্বাস, পরিবার কল্যান সহকারী জাকিয়া পারভীন, পরিবার কল্যান পরিদর্শিকা সন্ধ্যারানী চৌধুরী, দৈনিক একতার সম্পাদক মুন্সী হাবিবুল্লাহ ,শালিখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমুখ।
সময় বক্তারা বলেন, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। সুস্থ, শিক্ষিত ও পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ কর্মী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিদর্শিকা ও শ্রেষ্ঠ সেবা দানকারী প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিল্টন কুমার দে, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মাসুদুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews