রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত অন্তত ২০; বাসে আগুন, মহাসড়কে যান চলাচল বন্ধ যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১ যশোর বোর্ডে এইচএসসি আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ২,৫৯৩, বহিষ্কার ২ শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করতে হবে-এ্যাড. আতিকুর রহমান শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এর সাথে সাংবাদিকদের মতবিনিময় নড়াইলে এনসিপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতি বৃষ্টিতে বিপর্যস্ত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন: অসহায়দের পাশে খাদ্য সামগ্রী নিয়ে উপজেলা প্রশাসন মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার মহেশপুরে র‍্যাবের অভিযানে ৬৬৪ বোতল মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরে এমইপি গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে যশোর শহরের স্টেডিয়াম রোডের পার্ক ভিউ কনফারেন্স রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

“একসঙ্গে এগিয়ে চলি, ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সম্মেলনে পরিবেশক, ডিলার ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, ব্যবসা সম্প্রসারণ, নতুন পণ্যের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডেপুটি সেলস ম্যানেজার আমানত হোসাইন (আমান)। বিশেষ অতিথি ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার সাইমুন ইসলাম, টেরিটরি সেলস ম্যানেজার আজমল আহমেদ এবং এমইপি গ্রুপের যশোর সদর পয়েন্টের পরিবেশক আলমগীর হোসেন।

সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্য, বাজার সম্প্রসারণের কৌশল, বিক্রয় বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি পরিবেশক ও ব্যবসায়ীদের মতামত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর বৈদ্যুতিক দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মুক্তাদুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠান শেষে কৃতী পরিবেশক ও ব্যবসায়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ, র‍্যাফেল ড্র, ফটোসেশন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews