বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধ পাল্টাপাল্টি দখল ও মামলার অভিযোগ কেশবপুরে প্রকাশ্যেই ঘুষ নিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা, ভিডিও ভাইরাল ১৩ জুলাই বরিশাল সফরে তারেক রহমান গৌরনদীতে সেনা মহড়া পরিদর্শন, বরিশালে সাংগঠনিক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন কাশিয়ানীতে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি মাহফুজুর রহমান শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত অফিস সহায়ক মহিদুল ইসলাম পিন্টু বদলি আদেশ ঠেকাতে মরিয়া, ঢালছে লাখ লাখ টাকা আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে শৈলকুপায় ভ্যানচালকের মৃত্যু ‎বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ৫ টি স্বর্ণের বারসহ আটক ১ ‎ সেভয় আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধ পাল্টাপাল্টি দখল ও মামলার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে জমাজমি নিয়ে বিরোধকে কেন্দ করে দখল পাল্টা দখল মারপিট মামলা সহ ব্যাপক হয়রানির অভিযোগ উঠেছে। শ্যামনগর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাদঘাটা গ্রামের মইনুল ইসলাম মিন্টুর স্ত্রী মোছাঃ জবেদা বেগম (৩৫) এর অভিযোগ তার আমার ওয়ারেশ সূত্রে পাওয়া এবং অন্য ওয়ারেশদের মিলিয়ে মোট ১.৩৩ একর জমির মধ্যে ২০ শতক জমি একই এলাকার মৃত: শাহদাত গাজীর কন্যা সেরাতুন্নেছা (ফাল্গুনি) অবৈধভাবে দাবি করে মিথ্যা মামলা সহ জায়গা দখলের পাইতারা করছে।

তিনি আরও বলেন, ওয়ারেশ সুত্রে পাওয়া আমার দখলীয় ১০ শতক জমি থেকে দীর্ঘদিন ধরে বেদখল করার অপচেষ্টায় লিপ্ত সেরাতুন্নেছা ফাল্গুনি। গত পাচ মাস পুর্বে আমার বাধা ঘর বিএনপি কর্মীদের দিয়ে ভেঙে দেয়। এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় ২৬ জানুয়ারী তারিখে মামলা করি যার নং- ২৫ অপর দিকে সেরাতুন্নেছা ফাল্গুনি বাদী হয়ে আমার কলেজ পড়ুয়া ছেলে সহ আমাদের নামে মিথ্যা মামলা দেয় ২৭ জানুয়ারী তারিখে যার নং-২৬। এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদলতে আমি বাদী হয়ে ১৪৫ ধারায় মামলা করি যার নং- পি-১৪৩/২০২৬ (শ্যাম), এ মামলায় আদেশ হয় স্ব স্ব দখলকারী শান্তি পুর্ন দখল বজায় থাকবে। এছাড়াও এসম্পত্তি নিয়ে আমি বাদী হয়ে রেকর্ড সংশোধনী মামলা করেছি যার নং-০১/২০২৬। সম্পত্তি নিয়ে এ মামলা কোটে চলমান। এমতাবস্থায় আমি আমার দখলিও সম্পত্তিতে প্রবেশ করলেই তারা আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমি যাতে আমার দখলীয় সম্পত্তিতে শান্তিপুর্ন ভাবে ভোগ দখল করতে পারি সে ব্যাবস্থা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অভিযোগের বিষয়ে সেরাতুন্নেছা ফাল্গুনি বলেন, দশ শতাংশ জায়গা আমি পৈতৃক এবং ক্রয় সুত্রে মালিক। ক্রয়ের পরে আমি মাটি ভরাট এবং গাছ গাছালী লাগিয়ে প্রায় ১৯/২০ বছর যাবৎ শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছি। হঠাৎ করে গত ২৪/১/২৬ তারিখে গভীররাতে সে জায়গা টা দখলের চেষ্টা করলে গ্রামবাসী তা রুখে দেয়।স্হানীয় গন্যমান্য বক্তির সালিশে আমার প্রতিপক্ষ বৈধ কোন কাগজপত্র দেখাতে পারি নাই। পরবর্তী সময়ে মহামান্য আদালত কর্তৃক ১৪৫ ধারায় স্ব স্ব দখলে থাকতে নির্দেশনা দেয়। আমি সেভাবেই শান্তিপূর্ন ভাবে দখলে আছি।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন জানান, সম্পত্তি নিয়ে তাদের উভয় পক্ষের ভিতর বিরোধ দীর্ঘদিনের কোটের নিদ্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থেকে শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখার জন্য বলা হয়ে। অভিযুক্ত সম্পত্তিতে কোনো পক্ষ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews