শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

বাবু হত্যা মামলা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার তিন নেতা

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ বরিশালের মেহেন্দীগঞ্জে ছাত্রলীগের কর্মী মাহাবুব আলম বাবু হত্যা মামলার এজাহারভুক্ত তিন নেতাকে কৃষক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৪ জুলাই মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহীন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাল, যুগ্ম সম্পাদক বজলু বয়াতী এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল হাওলাদার। তাঁদের মধ্যে জাহাঙ্গীর মাল বর্তমানে কারাগারে রয়েছেন। অপর দুই নেতা বজলু বয়াতী ও সাইফুল হাওলাদার পলাতক বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুন সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মাহাবুব আলম বাবুর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় শহীদ পোদ্দার, জাহাঙ্গীর মাল, বজলু বয়াতী, সাইফুল হাওলাদার, নয়ন পোদ্দারসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গুরুতর আহত বাবুকে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় একই রাতে ঢাকায় স্থানান্তর করা হয়। পরদিন সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর ২৫ জুন নয়ন পোদ্দারকে এবং ২৭ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে জাহাঙ্গীর মালকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews