বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেসক্লাব যশোরের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোরের প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুন-এর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়, মুড়লীতে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে সংস্থার সভাপতি ওবাইদুল ইসলাম অভি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি-এর সঞ্চালনায় প্রধান উপদেষ্টা কামাল হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যশোরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর অসুস্থতায় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। বক্তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি নাসির খন্দকার, সহ-সভাপতি আমের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, নির্বাহী সদস্য শফিউল ইসলামসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় জাহিদ হাসান টুকুন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে যশোরের সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews