বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

প্রেসক্লাব যশোরে দুুটি এসি প্রদানকালে জামায়াত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

উপজেলা পর্যায়ে দেশের নবম হাসপাতাল হিসেবে
চৌগাছায় ১০০ শয্যার হাসপাতাল উদ্বোধন হতে যাচ্ছে

নিজেস্ব প্রতিবেদক:প্রেসক্লাব যশোরে দুটি এসি প্রদানকালে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, জনগনের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে জনগনের সম্পৃক্ততা জরুরী বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের ১৬৪ থানার মধ্যে চৌগাছায় নবম হাসপাতাল হিসেবে ১০০ শয্যার হাসপাতাল হিসেবে উদ্বোধন হতে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর চৌগাছা হাসপাতালটি ১০০ শয্যার হিসেবে প্রথম উদ্বোধন করা হবে। এই হাসপাতালটি অতীতে উপজেলা পর্যায়ে মডেল হাসপাতাল ছিল। এখানে যে পরিমান স্বাভাবিক ডেলিভারি এবং সিজারিয়ান ডেলিভারি হত, তার পরিমাণ জেলা সদর হাসপাতালের চেয়েও বেশি ছিল। সেই গৌরব আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে উল্লেখ করে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, হাসপাতালটিতে স্থানীয় কমিউনিটি এবং নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হয়েছে। যেকোন ভুল ধরিয়ে দিয়ে উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
৬ জুলাই সোমবার সকালে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ উপস্থিত থেকে এসি দুটি প্রেসক্লাব কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, এমপির পিএস ইয়াসিন হোসেন, এপিএস মেহেদী হাসান প্রমুখ।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ওয়াবুজ্জামান ঝন্টু, সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ লিটন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাবের পক্ষে সংসদ সদস্য এবং জামায়াত নেতৃবৃন্দ এবং এসি প্রদানে সহযোগিতা করায় কয়েকজন সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত সভাপতি ওয়াবুজ্জামান ঝন্টু ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews