বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

সড়ক দুর্ঘটনা: বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে দুর্ঘটনা, নিহত দুজনই একই গ্রামের বাসিন্দা ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৩) এবং ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি অ্যাপাচি মোটরসাইকেল (ফরিদপুর-ল-১২-০০৮৩) মুখোমুখি সংঘর্ষে হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম মাতুব্বর (২৩) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী রফিকুল মাতুব্বর (২২) গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রফিকুল একই গ্রামের কাওসার মাতুব্বরের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে।
একই গ্রামের দুই তরুণের আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারি ও শোকে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews