রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ডুমুরিয়া সোনালী ব্যাংকে চরম অব্যবস্থাপনা, ব্যবস্থাপকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শেখ মাহাতাব হোসেন:খুলনার ডুমুরিয়া উপজেলার সোনালী ব্যাংক শাখায় কর্মকর্তা-কর্মচারীদের চরম দায়িত্ব ও কর্তব্য অবহেলার কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা শত শত গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে এই শাখার ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাসের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, উদাসীনতা ও দায়িত্বহীনতার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।
সরেজমিনে ডুমুরিয়া সোনালী ব্যাংক শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংকের ভেতরে ও বাইরে গ্রাহকদের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাভোগীসহ সাধারণ সঞ্চয়ী ও ব্যবসায়ী গ্রাহকেরা তীব্র গরম আর ভিড়ের মধ্যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাস নিয়মিত তদারকি না করায় কাউন্টারগুলোতে কাজের গতি নেই বললেই চলে। অনেক সময় নির্দিষ্ট কাউন্টারে কর্মকর্তা না থাকায় ফাইল আটকে থাকে। সাধারণ গ্রাহকেরা কোনো প্রয়োজনে ম্যানেজারের কক্ষে গেলে তিনি সদুত্তর না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেন বলে ভুক্তভোগীরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন,
“একটি সামান্য কাজের জন্য আমাদের দিনের পর দিন ব্যাংকে ঘুরতে হচ্ছে। ম্যানেজার সাহেবকে জানালে তিনি কোনো গুরুত্বই দেন না। তাঁর এই দায়িত্ব অবহেলার কারণেই ব্যাংকে প্রতিদিন এমন বিশৃঙ্খল পরিবেশ আর মানুষের উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে।”

ডুমুরিয়ার সচেতন মহল ও ভুক্তভোগী গ্রাহকেরা অবিলম্বে এই শাখার সেবার মান উন্নত করতে এবং ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাসের অবহেলার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews