রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল মণিরামপুরে নেহালপুর ক্যাম্প পুলিশের অভিযানে ১৫০পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার। আমি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই বললেন জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)। ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বেনাপোলে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ ডুমুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য। মণিরামপুরে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ: হাসপাতালেই মারধর, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বেনাপোলে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল:বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৩ বছর পেরিয়ে ২৪তম বর্ষে পদার্পণ করায় বেনাপোলে র‍্যালি ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪ টার সময় বেনাপোলে প্রেসক্লাব কার্যালয়ে এনটিভির বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব মহসিন মিলন এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানটি শুরু হয়।

এর আগে এনটিভির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর
বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বেনাপোল প্রেসক্লাব এর সামনে থেকে শুরু করে বেনাপোল স্থলবন্দর এর প্রধান প্রধান সড়ক ঘুরে আবারো বেনাপোল প্রেসক্লাবে এসে শেষ হয়।

এ সময় আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য দেন,বেনাপোল স্থলবন্দর( ট্রাফিক) পরিচালক শামীম হোসেন ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি। এছাড়াও বক্তব্য রাখেন বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহাবুবসহ আরও অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

এরপরে বেনাপোল স্থলবন্দর( ট্রাফিক) পরিচালক শামীম হোসেন ও বিশেষ অতিথি বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,বিশেষ অতিথি যশোর জেলা ৪৯ বিজিবির কমান্ডার মোঃ রবিউল ইসলাম,বিশেষ অথিতি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী। এবং বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন সহ বেনাপোলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দদের কে নিয়ে উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ কেক কাটা অনুষ্ঠানে বক্তারা বলেন, এনটিভি শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামীতেও প্রতিষ্ঠানটি এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে এবং কোনো ফ্যাসিবাদের কাছে কখনও আপস করবে না। অতীতের মতোই ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানকে ধারণ করে এনটিভি তার সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার পথচলায় আরও এগিয়ে যাবে। বক্তারা এনটিভিকে একটি দীর্ঘজীবী প্রতিষ্ঠান হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করে এর সাংবাদিক, কলাকুশলী ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ছাড়াও চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews