বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

ঝিকরগাছা প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা উপজেলার বাউশা আর.এন. মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২ জুলাই) উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো মারামারি, হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে এডহক কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাউশা, রাজার ডুমুরিয়া, নন্দী ডুমুরিয়া ও বেড়ারুপানি গ্রামের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা চলাকালে সভাপতি প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থনে বিদ্যালয়ের আওতাধীন এলাকার বাইরে থেকে কয়েকজন ব্যক্তি উপস্থিত হন। সভা শেষে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে শিওরদাহ পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সেখান থেকে চলে যেতে বলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থান ত্যাগ করার সময় কয়েকজন ব্যক্তি স্থানীয়দের উদ্দেশে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থলে কোনো ধরনের সংঘর্ষ, হতাহত বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে বিষয়টি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এই ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews