মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার যশোর হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবি মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক।

সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

২৯ জুন ২০২৬ : জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের নীলডুমুর বাজারের খেয়াঘাট সংলগ্ন একটি হার্ডওয়্যারের দোকান থেকে ৬ ফুট ১০ ইঞ্চি লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। আজ সকালে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ)-এর সদস্যরা সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, নীলডুমুর বাজারের ব্যবসায়ী হারুন আজ সকালে তার হার্ডওয়্যার দোকান খুলতে গেলে দোকানের ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা সিপিজি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে।

বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। এদিকে, বিশাল আকৃতির এই সাপটি এক নজর দেখার জন্য সেখানে বিপুলসংখ্যক মানুষ ভিড় করছেন।

বনবিভাগের বুড়িগোয়ালিনি স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, সাপটি লম্বায় ৫ ফুট ১০ ইঞ্চি। আনুমানিক ওজন ২৮ কেজি। উদ্ধার করা অজগরটি বর্তমানে সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে নিরাপদে সুন্দরবনের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হবে। একইসাথে জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews